সর্বশেষ সংবাদ

পবায় সাইদুর রহমান নূরাণী হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন

Paris
Update : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

পবা প্রতিনিধি : পবা উপজেলার নওহাটা পৌরসভার ২নং ওয়ার্ড পিল্লাপাড়া এলাকায় সাইদুর রহমান নূরাণী হাফিজিয়া মাদ্রাসা’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ এপ্রিল) সকালে নওহাটা পিল্লাপাড়া এলাকায় ফিতা কেটে সাইদুর রহমান নূরাণী হাফিজিয়া মাদ্রাসা’র উদ্বোধন করেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইনস্টিটিউটের (সাবেক) পরিচালক প্রফেসর আলহাজ্ব মো. আহসানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার ১নং প্যানেল মেয়র মোঃ আজিজুল হক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলর রাসেদা পারভিন ও রেশভানু, নওহাটা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহমতউল্লাহ প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris