১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শাহজালালে প্রায় ৭ কেজি সোনাসহ মার্কিন পাসপোর্ট ধারী এক নারী গ্রেফতার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ৬:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
শাহজালালে প্রায় ৭ কেজি সোনাসহ মার্কিন পাসপোর্ট ধারী এক নারী গ্রেফতার
বিজ্ঞাপন

এফএনএস : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮শ গ্রাম ওজনের ৫৯ পিস সোনার বারসহ এক মার্কিন পাসপোর্টধারী নারীকে (প্রবাসী যাত্রী) গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। গ্রেপ্তারকৃতের নাম শাহানাজ চৌধুরী (৫৫)। তার পাসপোর্ট নং- ৬৪৬৪২৭৯২৭। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টীমের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিল শাহানাজ চৌধুরী। এরপর বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে কালো রঙয়ের দু’টি বেল্ড এর ভেতরে রক্ষিত অবস্থায় ৫৯ পিস সোনারবার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে ঢাকায় আসেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় দু’টি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন