রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

শর্ত সাপেক্ষে কাঁচা আমের জিলাপি বানানোর অনুমতি

Paris
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস : কাঁচা আমের জিলাপি বানানোর অনুমতি পেয়েছে রাজশাহীর মিষ্টান্ন প্রতিষ্ঠান ‘রসগোল্লা’। গতকাল রোববার দুপুরে প্রতিষ্ঠানটির মালিক আরাফাত রুবেলকে এই অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘রসগোল্লা কাঁচা আমের জিলাপি বানাতে পারবে। আম, জামÑযা দিয়ে ইচ্ছে জিলাপি বানাতে পারবে। কিন্তু যে ফুড গ্রেড কালারটি তারা ব্যবহার করছিল সেটা দিতে নিষেধ করা হয়েছে।’ আরাফাত রুবেল জানান, একই দিনে পর পর দুই সংস্থা অভিযান চালিয়ে তার প্রতিষ্ঠানকে জরিমানা করে।

এ বিষয়ে কথা বলতে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কাছে গিয়েছিলেন। তিনি যে ফুড গ্রেড ব্যবহার করেন তা যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পরীক্ষায় উত্তীর্ণ সেই সনদও নিয়ে গিয়েছিলেন। তবে জেলা প্রশাসক বলেছেন, সবুজ রঙটা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া আছে। এটা যেন তারা ব্যবহার না করেন। এটা না দিয়ে তারা আম দিয়ে জিলাপি করতে পারবেন। ‘রসগোল্লা’র যাত্রা শুরু গত বছরের শেষের দিকে।

নানা স্বাদের মিষ্টি বানিয়ে প্রতিষ্ঠনটি সাড়া ফেলে দিয়েছে। রমজানের শুরুতে তারা জানায়, আম দিয়ে জিলাপি তৈরি হচ্ছে। এরপর রাতারাতি আমের জিলাপি নিয়েও সাড়া পড়ে যায়। গত শুক্রবার বিকালে জিলাপিতে ‘আমের পরিমাণ কম’ থাকায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়।


আরোও অন্যান্য খবর
Paris