সর্বশেষ সংবাদ

মেডিকেলে চান্স পেলো নিয়ামতপুরের সবজি বিক্রেতা কন্যা সুলতানা

Paris
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : সবজি বিক্রেতা কন্যা সুলতানা খাতুন এখন থেকে ডাক্তারি পড়বেন। ডাক্তার হয়ে গরীব মানুষের সেবা করবেন। মেয়ের এমন সাফল্যে বিভোর এখন বাবা-মা। সুলতানা এবার এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলা বাজারের সবজি বিক্রেতা হানিফ শেখ ও মা রুনা খাতুনের মেয়ে তিনি। হানিফ পেশায় সবজি বিক্রেতা হলেও তিনি বহু কষ্ট করে তার মেধাবী মেয়ের অদম্য ইচ্ছায় ও স্বপ্ন পূরনে লেখা-পড়ায় উৎসাহ দিয়ে আসছেন।

সুলতানা রাজশাহী সরকারী মহিলা কলেজ থেকে ২০২০-২১ শিক্ষা বর্ষে লেখাপড়া করে জিপিএ-৫ পেয়ে ইত্তীর্ণ হন। লেখাপড়ার সবকটি পরীক্ষায় তিনি জিপিএ-৫ পান। তিনি এবার এমবিবিএস কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে বরিশাল মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। সবজি বিক্রেতা কন্যার এমন সাফল্যে আনন্দের বন্যা বইছে এখন পাড়ায় ও খেটে খাওয়া মানুষদের মাঝে। সুলতানা এর আগে নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পান।

মায়ামারী টিএলবি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ ট্যালেন্ট পুলে বৃত্তি ও এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। সুলতানার বাবা হানিফ শেখ বলেন, “বাজারে কাঁচা তরি-তরকারী ও সবজি কেনা-বেচা করে খুব কষ্টে সংসার চালাই। মেয়ের এমন সাফল্যে এখন কষ্টের কথা ভুলে গেছেন তিনি।” মা রুনা খাতুনও মেয়ের এ সাফল্যে দারুণ খুশী।


আরোও অন্যান্য খবর
Paris