রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

কোয়ালিটি সুপার কেক হাউসে অগ্নিকান্ড

Paris
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর একটি বেকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার মালিক আফসার আলী মন্ডল। এই ঘটনায় তিনি নগরীর বোয়ালিয়া থানার একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় কোয়ালিটি সুপার কেক হাউস নামের বেকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানার মালিক আফসার আলী জানান, হঠাৎ করেই আগুন লেগে গেছে।

কিভাবে লাগলো সেটি বুঝতে পারিনি। তাতে অনেক কিছু পুড়ে গেছে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়েন্ত্রণে আনে। এই ঘটনায় কর্মীরা হতাহত না হলেও কারখানার কিছু মেশিনসহ অন্য জিনিসপত্র পুড়ে গেছে। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রওফ বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris