সর্বশেষ সংবাদ

একাদশে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ এপ্রিল

Paris
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এফএনএস : চলতি বছরে (২০২২ সালে) একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ এপ্রিল থেকে শুরু হবে, চলবে ১০ মে পর্যন্ত। গত বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করবেন। ১০ মে বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হলো। আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজগুলো ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।


আরোও অন্যান্য খবর
Paris