১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গবন্ধুর সমাধিতে বায়তুল মোকাররম খতিবের শ্রদ্ধা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৬:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বঙ্গবন্ধুর সমাধিতে বায়তুল মোকাররম খতিবের শ্রদ্ধা
বিজ্ঞাপন

এফএনএস : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। গতকাল শনিবার দুপুরে তিনি সমাধি সৌধের বেদীর সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাসউদ উল হক, জেলা আওয়ামী সহসভাপতি শেখ রুহল আমিন, পাটগাতী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শুকুর আহম্মদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন