২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবিত্র রমজানের তারিখ নির্ধারণ হবে আজ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ৪:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
পবিত্র রমজানের তারিখ নির্ধারণ হবে আজ
বিজ্ঞাপন

এফএনএস : রমজান মাস কবে থেকে শুরু হবে সেই তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করবে আজ শনিবার সন্ধ্যায়। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন-বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন