রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৪ দিন পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

Paris
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

এফএনএস : টানা ১৪ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান। তিনি বলেন, গতকাল রোববার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুনরায় আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে।

খনি সূত্রে জানা গেছে, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে গত ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় খনির ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর গত শনিবার খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে। গতকাল রোববার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি আবারও খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু করে।


আরোও অন্যান্য খবর
Paris