দুর্গাপুরে ২৫ জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণ
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুর্গাপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কার্যালয়ে বিভিন্ন আয়বর্ধক প্রকল্পের নিমিত্তে ২৫ জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে ১১ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরন করা হয়।
ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ হোসেন, কিবরিয়া জামান, আনোয়ার হোসেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
