১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুর সরকারি কলেজে বিদায় ও নবীনবরণ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ৫:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুর সরকারি কলেজে বিদায় ও নবীনবরণ
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর সরকারি কলেজের উপধাক্ষ্য মকবুল হোসেনের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় কলেজ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার সেলিম হোসেন। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। অনুষ্ঠানে এমপি আয়েন উদ্দিন সকল শিক্ষার্থীর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, তোমরা মন দিয়ে পড়া শোনা কর, একসময় রাষ্টপতি ও প্রধান বিচারপতি যেন তোমরা হতে পারো।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুর রহমান ও রোকসানা মেহবুব চপলা।বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুল ইসলাম, জাহানাবাদ ইউপির চেয়ারম্যান হযরত আলী, রায়ঘাটি ইউপির চেয়্যারমান বাবলু হোসেনসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন