বাগমারায় মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও রাস্তা পাকাকরণ উদ্বোধন করলেন এমপি এনামুল
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ধর্মীয় শিক্ষার প্রসারে নির্মাণ করা হচ্ছে দেউলা নূরানী ক্বওমী হাফেজিয়া মাদ্রাসা। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে দেউলা চৌরাস্তা সংলগ্ন মসজিদের পাশে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,

যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বারীকসহ মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেউলা চৌরাস্তা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসা কমিটির পক্ষ থেকে। এর আগে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ইসলামিক ফাউন্ডেশন বাগমারা শাখার ফিল্ড সুপারভাইজার এরশাদুল ইসলাম, তত্ত্বাবধায়ক মাহাবুর রহমান, সদস্য আব্দুস সোবহান, হাবিবুর রহমান, আব্দুল আজিজ প্রমুখ। অপরদিকে রোববার বেলা সাড়ে ১২ টায় সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট মোড়ে প্রধান অতিথি হিসেবে রাস্তাটির উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। রাস্তা পাকাকরণ কাজটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
সোনাডাঙ্গা জিপিএস শিমলা বাজার ভায়া ভরট্ট পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণে ব্যয় হবে প্রায় ৭০ লাখ টাকা। রাস্তাটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে ভরট্ট গ্রামে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের অফিস উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
