রুয়েটে আইকিউএসি‘র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : রবিবার (২৭ জানুয়ারি) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে সকাল ৯:৩০ টায় আইকিউএসি কনফারেন্স রুমে ২৭-২৮ মার্চ, ২ দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
