বাগমারার শুভডাঙ্গায় ইএএলজি প্রকল্পের গণশুনানী অনুষ্ঠিত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ইএএলজি প্রকল্পের সহযোগিতায় গণশুনানী অনুষ্ঠিত হয়। অংশগ্রহণমূলক স্থানীয় শাসন ব্যবস্থা এবং ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে জনগণের সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং জনগণের সেবা সংক্রান্ত অভিযোগের সমাধানের লক্ষ্যে গণশুনানীর আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার এ উপলক্ষে ৯ নং শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোশারফ হোসেন এর সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মীর সোলায়মান হোসেন, হিসাব সহকারি শামিম হোসেন, উদ্যোক্তা জিল্লুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি, গ্রামপুলিশ, ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের সকল শ্রেণীর সুধীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব আলাউদ্দীন হোসেন।
