১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবীর মামলায় ১ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ৪:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবীর মামলায় ১ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামের মৃত কবির মন্ডলের ছেলে নায়েব উল্লাহ (৫৩)। গত শনিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে গত ২৬ মার্চ পার্শবর্তী মোহনপুর উপজেলার হরিদাগাছী গ্রামের রেজাউল হোসেনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী জুবায়ের হোসেন ব্যবসায়িক কাজ শেষে বাড়ী ফেরার পথে আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বটতলা মোড়ে মারধরের শিকার হন।

ভিকটিম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার মাথায় সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিমের চাচা মোয়াজ্জেম হোসেন আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদকে প্রধান আসামী করে ৯ জনের নামে মামলা দায়ের করেন। সূত্রে জানা গেছে, পুকুর লিজ, জবর দখল নিয়ে স্থানীয়দের সাথে সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় পাল্টা-পাল্টি মামলা চলমান।

ঘটনার দিন প্রকাশ্য দিবালোকে কয়েকজন নারী-পুরুষকে লাঠি ও বড় বড় হাসুয়া হাতে মহড়া দিতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য প্রশাসন কঠোর নজরদারী না করলে যে, কোন সময় উভয় গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষ জড়াতে পারে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ মুঠোফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন