রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মহান স্বাধীনতা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস ও স্বাধীনতার ইতিহাস। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গির আলম, উপ-সহকারী প্রকৌশলী তড়িৎ মোহাম্মদ মিঠু মন্ডল, হিসাব রক্ষক মোঃ মনোয়ারুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
