১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাজেকাজলায় মাদরাসা ও এতিমখানার ফলক উন্মোচন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ৯:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাজেকাজলায় মাদরাসা ও এতিমখানার ফলক উন্মোচন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার বাজেকাজলা মহল্লার সাঁকোপাড়া গোরস্থান সংলগ্ন স্থানে জান্নাতুল বাক্কী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ফলক উন্মোচন এবং মাটি কেটে দোয়ার মাধ্যমে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু,

জান্নাতুল বাক্কী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাঁকোপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মুরশিদ আলম, জমিদানকারীর ওয়ারিশ মহল্লা কমিটির সভাপতি আমজাদ আলী রসুল, মুরাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন