নগরীর ছোটবনগ্রামে কাটার মাস্টার জেমস পার্লার’র উদ্বোধন
স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার বাদ আসর রাজশাহী মহানগরী ছোটবনগ্রাম উত্তরপাড়া নতুন বাইপাস খোরশেদে সুপার মার্কেটে দ্বিতীয় তলায় দোয়া মাহফিলের মাধ্যমে “কাটার মাস্টার জেমস সেলুন এন্ড পার্লার” এর শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, দৈনিক আমাদের রাজশাহী সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য ও দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী, আরও উপস্থিত ছিলেন
দৈনিক সানশাইন পত্রিকা মহাব্যবস্থাপক নূরুল হক, চন্দ্রিমা থানার তদন্ত ওসি মাইনুল বাশার, দৈনিক সানশাইনের চিফ রিপোর্টার ইলিয়াস আরাফাত, দৈনিক সানশানের সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বত্বাধীকারী হিসাবে কাটার মাস্টার জেমস সেলুন এন্ড পার্লারটি প্রতিষ্ঠা করেন অত্র এলাকার খায়রুল বাশার নতুন ও সাফায়েত ইসলাস নাহান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
