সাংবাদিক বাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি : উত্তরা প্রতিদিন পত্রিকার প্রয়াত সম্পাদক, রাজশাহী সিটি প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম।
রাজশাহী সিটি প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা ও সিরাজগঞ্জ জেলা সমিতির আয়োজনে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি কে.এম হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল ও কবি কুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলমের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের সহকর্মী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
