রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

পবায় সরিষার তেলের বাজারজাতকরণের উদ্বোধন

Paris
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

পবা প্রতিনিধি : রাজশাহীর পবার নওহাটায় বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজের তেল মিলে প্রস্তুতকৃত পল্লী খাঁটি সরিষার তেল বাজারজাত করণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে নওহাটায় অবস্থিত তেল মিল থেকে প্রস্তুতকৃত পল্লী খাঁটি সরিষার তেল বাজারজাত করার জন্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।

অনুষ্ঠানে মিজানুর রহমান মিজান বলেন, ভেজালমুক্ত শতভাগ খাঁটি পন্য পল্লী খাঁটি সরিষার তেল মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। তেলের মান ধরে রাখতে না পারলে প্রতিষ্ঠান বন্ধ করা হবে-তবুও ভেজাল তেল ভোক্তাদের দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, মহব্বতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি রুস্তোম আলী, যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বিজয়, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননান, আ’লীগ নেতা শামসুজ্জামান বেলাল, আমজাদ হোসেন, পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris