১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ৯:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। এর আগে পবা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপস্থিত অতিথি বৃন্দরা উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার স্টল পরিদর্শন করেন। তিন দিন ব্যাপী (২৪ মার্চ হতে ২৬ মার্চ) এই কৃষি প্রযুক্তি মেলায় ১৫ টি স্টল স্থান পেয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। স্বাগত বক্তব্য রাখেন, পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন