১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ব্র্যাক ইউডিপি এরাইজ প্রকল্প কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ৯:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ব্র্যাক ইউডিপি এরাইজ প্রকল্প কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এরাইজ প্রকল্পের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘নগরের দরিদ্র ঘনবসতি এলাকায় কোভিড ১৯ মোকাবেলায় এরাইজ প্রকল্পের ভূমিকা’ বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরা হয়। রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডে বাজে কাজলা এলাকায় ব্র্যাকের এরাইজ প্রকল্পের আওতায় কোভিড-১৯ মোকাবেলায় প্রকল্প এলাকায় স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে ঔষুধ, নগদ অর্থ সহায়তা, সাবান, ডিটারজেন্ট পাউডার, কৈশোরকালীন, বয়স্ক স্বাস্থ্যসেবা, মাস্ক, স্যানিটইজার, হাত ধোয়ার বেসিন স্থাপন,

টিকা রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়। এ প্রকল্পের আওতায় ২৪নং ওয়ার্ডের বাজে কাজলা বস্তি এলাকার ১৭৩৫ টি পরিবারকে স্বাস্থ্যসেবার বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে বলে তথ্য উপস্থাপন করা হয়। নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর ওয়াফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক এরাইজ প্রকল্পের সহকারী পরিচালক বাছিরা আক্তার। প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমন্বয়কারী ফারজানা পারভীন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন