টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন রাসিক মেয়র লিটন
প্রেস বিজ্ঞপ্তি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার দুুপুরে বঙ্গবন্ধুর পবিত্র সমাধির সামনে দাড়িঁয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
