১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : পবায় উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-সেইপ-এর উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এই কর্মসূচির আওতায় ২০২৪ সালের মধ্যে সাড়ে আট লক্ষ জনবলকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন। স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেইপের বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন এক্সপার্ট একেএম মনজুরুল হক এবং সঞ্চালনায় ছিলেন মো. জাহাঙ্গীর আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, শাহমখদুম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আঃ হান্নান চৌধুরী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশভানু বেগম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন