১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে পুকুর খননে হুমকির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান-আমবাগান

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শিবগঞ্জে পুকুর খননে হুমকির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান-আমবাগান
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমবাগান হুমকির মুখে রয়েছে। উপজেলার মোবারকপুর ইউনিয়নের ঘোসলওদা রঘুনাথপুর গ্রামের মুশা খাঁ দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে- ঘোষলওদা রঘুনাথপুর গ্রামের পাশে একই গ্রামের মৃত আফসার হাজির ছেলে আবদুর রাজ্জাকের মালিকানাধীন ১০ বিঘা এলাকাজুড়ে চলছে পুকুর খননের কাজ। পুকুরের চারিদিকে ছড়িয়ে রয়েছে আমবাগান, বসতবাড়ি ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খনন কাজের তত্ত্বাবধায়ক দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপ বাজার এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে বাদরুজ্জামান জানান, পুকুরটি বিট্রিশ আমলের প্রায় ২০ বছর পর মূল মালিক আবদুর রাজ্জাকের মালিকানায় খনন কাজ চলছে। ড্রেজারের মাধ্যমে মাটি কেটে প্রায় ৭-৮টি ট্রাক্টরযোগে বিভিন্ন জায়গায় বিক্রয় করা হচ্ছে। তিনি আরও জানান, পুকুর বা দিঘি খননে পুকুর সংলগ্ন আমবাগান ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হবেনা। তবে মূল মালিক আবদুর রাজ্জাকের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার মন্তব্য মেলেনি। রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এলিজা ইয়াসমিন জানান, পুকুর খননে বিদ্যালয়টি ঝুঁকির মধ্যে পড়েছে।

বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে রেজুলেশনসহ লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, পুকুর বা দিঘি খননে বিদ্যালয়টি ঝুঁকির মধ্যে পড়েছে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, এ ঘটনায় কোন লিখিত আবেদন হাতে পায়নি। তবে বিষয়টি পরে দেখবো। উল্লেখ্য, উপজেলাজুড়ে নদী ভাঙন কবলিত এলাকায় শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে বালু ও মাটি উত্তোলনের কাজ চলছে। এতে হুমকির মুখে পড়েছে ভাঙন কবলিত এলাকার মানুষ। যতিও এসব নদী, পুকুর ও খননে সরকারি কোন অনুমোদন নেই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন