১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় টিসিবি’র পণ্যে স্বস্তি

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় টিসিবি’র পণ্যে স্বস্তি
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : দেশব্যাপি এক কোটি নিম্ন আয়ের পরিবারের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু করেছে সরকার। সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম। গতকাল বুধবার উপজেলার কাচারী কোয়ালীপাড়া, মাড়িয়া, শুভডাঙ্গা এবং ঝিকরা ইউনিয়নে একযোগে সরকারি মূল্যে বিক্রি করা হয় টিসিবি’র তেল, চিনি ও ডাউল। যার প্যাকেজ মূল্য ৪৬০ টাকা। বর্তমান বাজার মূল্যের চেয়ে কম মূল্য হওয়ায় লোকজনের উপস্থিতিও ছিল ব্যাপক। টিসিবি’র পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্বল্প ও নিম্ন আয়ের লোকজন।

প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করছেন। কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে টিসিবি’র তেল, চিনি ও ডাউল বিক্রয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান মোজাম্মেল হক। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল হাসান, টিসিবি’র ডিলার সাইদুর রহমান সহ ইউপি সদস্যগণ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় টিসিবির পণ্য বিক্রির ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। স্বচ্ছতার ভিত্তিতে পণ্য বিক্রির জন্য পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে এবং ট্যাগ টিম এর তদারকির ভিত্তিতে নির্ধারিত ডিলারদের মাধ্যমে বিতরন করা হবে বলে জানানো হয়।

ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে এ পর্যায়ে ১৯ হাজার ৬২৭টি পরিবারের মাঝে পণ্য বিক্রয় করা হচ্ছে। চারজন ডিলারের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে টিসিবি’র পণ্য। এ ব্যাপারে উপজেলা নির্র্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, টিসিবি’র পণ্য নিয়ে কেউ যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে জন্য ট্যাগ টিম গ্রহণ করা হয়েছে। ফ্যামেলি কার্ড ছাড়া কারও নিকট টিসিবি’র পণ্য বিক্রয়ের সুযোগ নেই। কোন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন