চিকিৎসা শেষে আজ ফিরছেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি
প্রেস বিজ্ঞপ্তি : ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারত থেকে দেশে ফিরবেন সাইদুর রহমান। গতকাল বুধবার (২৩ মার্চ) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমানকে এসব তথ্য তিনি নিজেই জানান।
সাংবাদিক সাইদুর রহমান বলেন, ভারতের প্রখ্যাত চিকিৎসক আমার শারীরিক অবস্থা ভালভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ওষুধপত্র ও পরামর্শ দিয়েছেন। আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছি। জটিল কোনো অসুবিধা না হলে বৃহস্পতিবার দেশে ফিরব। অসুস্থতাকালীন তার খোঁজখবর রাখার জন্য শুভাকাঙ্খীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
