১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ৮:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নওহাটায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবার নওহাটা পৌরসভার আয়োজনে গরীব অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে নওহাটা পৌরসভার সভাকক্ষে চেক বিতরণ করেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। এ সময় নওহাটা পৌরসভার ৩৭ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. দিদার হোসেন ভুলু , ৩ নং মাসুদ পারভেজ, ৯ নং মো. জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড) মোসা. আসমা বেগম, (৪,৫,৬ নং ওয়ার্ড) মোসা. রেশভানু বেগম (৭,৮,৯ নং ওয়ার্ড) রাশেদা বেগম, নওহাটা পৌরসভার সচিব মো. মিজানুর রহমান, প্রকৌশলী শাহজাহান আলী, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দীনসহ নওহাটা পৌরসভার কাউন্সিলবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন