বিআরটিএ রাজশাহীর উদ্যোগে ট্রাফিক নিয়ম কানুন সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন ও সভা
প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ৬ষ্ঠ দিনের মত রাজশাহী সিটি আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ এর শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরন, রাস্তা পারাপার, রাস্তা চলাচল, ট্রাফিক নিয়ম কানুন সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনা সভা বি আর টি এ রাজশাহীর উদ্যোগে বেলা ১০ টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভিডিও চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাস্তা পারাপার, রাস্তা চলাচল ও ট্রাফিক নিয়মকানুনের উপর বিস্তারিত বক্তব্য রাখেন বি আর টি এ রাজশাহীর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিক আলম। প্রদর্শনীতে প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, শতাধিক শিক্ষার্থী সহ বি আর টি এ রাজশাহী অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
