রুয়েট জামে মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা বোরহান উদ্দীন সাঈদের প্রথম মৃত্যু বার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন, রাজশাহী মহানগর এর প্রচার সম্পাদক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ইমাম এবং আল মানার মেরিট একাডেমির প্রধান শিক্ষক মরহুম মাওলানা বোরহান উদ্দীন সাঈদের মৃত্যুর এক বছর পূর্ণ হলো গতকাল রোজ বুধবার। গেল বছর এই দিনে অসুস্থতা জনিত কারণে তিনি চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মাওলানা বোরহান উদ্দীন সাঈদ এক মেয়ে ও স্ত্রী ছাড়াও অনেক গুণগাহী রেখে পৃথিবীর মায়া ছেড়ে পরলোক গমন করেন গেল বছর ২৩ মার্চ। মরহুমের স্ত্রী মোসাঃ হাবিবা খাতুন একজন ক্বারি ও কোরআনের হাফেজ। মরহুমের রুহের মাগফেরাত ও তার আত্মার শান্তি কামনা করেছেন তার পরিবার, স্বজন ও পরিচিত ব্যক্তিরা। মরহুমের মৃত্যু বার্ষিকিতে তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
