১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহী পবা উপজেলায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সহকারী কমিশনার ভুমি শেখ এহসান উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাদুল হক (মাষ্টার), উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন, বিআরডিবি কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামরুজ্জামান।আরো উপস্থিত ছিলেন হাকিম আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইদুল ইসলাম, পবা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম কামরুজ্জামান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন