দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক সমন্বয়সভা
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় শীর্ষক এক সমন্বয় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাধা, যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, নিকাহ রেজিষ্টার (কাজী) ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারনের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, সাধারণ সম্পাদক মিজান মাহী।
