আড়ানী ইউনিয়ন পরিষদে গণশুনানি
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় গত রবিবার পরিষদ চত্ত্বরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সেবাসমূহ ও জনগণের ওপর ইউনিয়ন পরিষদের কর্তৃত্ব নিয়ে জবাবদিহিমূলক এ শুনানির আয়োজন করা হয়। আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এছাড়াও উক্ত পরিষদের সচিব রাহুল কুমারসহ সকল ইউপি সদস্যবৃন্দ, গ্রাম্য পুলিশ সদস্যরাসহ অত্র ইউনিয়নের কৃষক, ছাত্র ও সাধারন জণগন উপস্থিত ছিলেন।
গণশুনানিতে আলোচিত বিষয় গুলো হলো- হোল্ডিং ট্যাক্স এর কার্যকারিতা, পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ, কৃষি পরামর্শ, বয়স্ক ভাতা, ওয়ার্ড সদস্যদের উন্নয়ন মূলক কর্মকান্ড, ভিজিএফ ও টিসিবির কার্ড প্রদান, আইসিটি সুবিধা ও পরামর্শ দেওয়া, বাল্যবিবাহের বিরোধিতা ও গণজাগরণ সৃষ্টি, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করা, ভোটার আইডি কার্ডের সংশোধন ও পরিবর্তন করাসহ নানা বিয়য় নিয়ে গণ শুনানি অনুষ্ঠিত হয়।
