রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

শিকদারিতে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

Paris
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার শিকদারি বাজারের টাইগার পাস মোড়ে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর এজেন্ট আউটলেট শাখায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিকদারি বাজার এজেন্ট আউটলেট এর ব্যবস্থাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিকদারি বাজার এজেন্ট আউটলেটের উদ্বোধন করেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর নাটোর শাখার ব্যবস্থাপক এ.এস.এম সায়েম। মাস্টার নাজমুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, আলোকনগর ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, নাটোর সিটি কলেজের প্রদর্শক আনোয়ার হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris