১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টশন

প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ৮:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টশন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার রাজশাহী কলেজের মিলনায়তনে অত্র কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন শিক্ষার্থীদের রিসিপসন ও ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন আগত সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে মঞ্চে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এছাড়াও মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ ø মাহমুদ, একাদশ শ্রেণি ভর্তি কমিটি-২০২২ এর আহ্বায়ক ড. সাম্যসাথী ভৌমিক সহ অন্যরা। কলেজের নবীন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, উপহার সামগ্রী ও ফুল দিয়ে বরণ করেন কলেজের অধ্যক্ষ ও রাবি’র উপাচার্য।

উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ তার উপস্থিত বক্তিতায় ঐতিহ্যবাহী ও সুনামধন্য এই সরকারি কলেজকে শিক্ষার বাতিঘর বলে উল্লেখ্য করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বুদ্ধিমত্তা ও নৈতিকতার সাথে জীবনযাপন করতে হবে। জ্ঞানার্জনের সাথে সাথে বিভিন্ন সুকুমার বৃত্তি চর্চায় সচেষ্ট থাকার জন্য তিনি শিক্ষার্থীদেরকে আহ্বান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন