১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য বিতরণ উদ্বোধন

প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ৯:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য বিতরণ উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রিয় শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডের মহিষবাথান কলোনী মাঠে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রি করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সঙ্গে ছোলা, পিঁয়াজ ও খেজুর ফল যুক্ত করে বিক্রয় করা হবে।

রাজশাহীতে সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ডে দুই ধাপে ১৭০০ জনকে ভুর্তূকি মূল্যে টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারছেন। দাম পড়ছে প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৬০ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম পড়ছে ৬০ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারছেন।

দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সঙ্গে ২ কেজি ছোলা, খেজুর ও পিঁয়াজ যুক্ত করে বিক্রি করা হবে। কাউন্সিলর কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান উপলক্ষে যে মানবিক উদ্যোগ নিয়েছেন তাতে ওয়ার্ডের নিম্ন আয়ের উপকারভোগীরা যেমন উপকার পাবেন একইসাথে বাজার নিয়ন্ত্রণেও এ উদ্যোগ জোরালো ভূমিকা পালন করবে। ইতোমধ্যে ওয়ার্ডের নিম্ন আয়ের জনদের সবার কাছে ইতিমধ্যে এসব ফ্যামিলি কার্ড পৌঁছানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন