১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন

প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ৯:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে দুর্গাপুর উপজেলায় সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানার ওসি হাসমত আলী সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন