১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম এরশাদ আলী (১৫)। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মচমইল বাজারে ইট বোঝায় ট্রলির সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় উপর পড়ে যায়। এ সময় তার মাথা ফেটে ঘটনাস্থালে মৃত্যু হয়। সে নওগাঁ জেলার আরজি নওগাঁ গ্রামের রহিদুল ইসলামের ছেলে। এরশাদ আলী কয়েকদিন পূর্বে মচমইল গ্রামে তার খালুর বাসায় বেড়াতে এসেছেন। দীর্ঘ দিন থেকে নিহত এরশাদ আলী চাকা লাগানো জুতা পায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো (স্কেটিং জুতা)।

সেই খেলার আজ কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। খালুর বাসার কাউকে না জানিয়ে বের হন রাস্তায়। বাসা থেকে সামান্য দূরে ঘটে মর্মান্তিক এই দূর্ঘটনা। পাশের একটি ইটভাটা থেকে ইট বোঝায় করে ওই পথেই যাচ্ছিল ট্রলি। এরশাদ আলী নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রলির সাথে মুখোমুখী ধাক্কা লাগে। সাথে সাথে পাকা রাস্তায় ছিটকে পড়ে এবং মাথা ফেঁটে সেখানেই মৃত্যু হয় তার। পরে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এসে নিহতের লাশ ঘিরে নেই। এর ফলে ওই রাস্তার সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর ইট ভাটার মালিক অমর সরকার ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ। পরে নিহতের লাশ উদ্ধার করেন এবং ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন