সুস্থতা কামনা
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত সড়ক দূর্ঘটনায় আহত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এদিকে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুফিয়া হক অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। শনিবার বেলা ১২টায় তার অসুস্থতার খোঁজ-খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, সদস্য মন্তাজ আহমেদ, মহানগর আওয়ামী মহিলা লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
