মহানগরীর বিশিষ্ট সমাজ সেবক সরদার আকবর আলীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বালিয়াপুকুর মহল্লার বিশিষ্ট সমাজ সেবক সাবেক পোষ্ট মাষ্টার আলহাজ সরদার আকবর আলী (৮২) আর নেই। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বার্দ্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর মরহুমের জানাযা বালিয়াপুকুর মহল্লার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন অনুষ্ঠিত হয়। সরদার আকবর আলী দীর্ঘ দিন বালিয়াপুকুর জামের মসজিদ ও স্কুলসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে জড়িত ছিলেন।
বিগত ৭-৮ বছর যাবত তিনি শয্যাসায়ী ছিলেন। এছাড়া কয়েক দিন আগে তিনি গুরুত্বর অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়িতে নিলে একদিন পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজায় শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমীন আজব, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন,
বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, শিরইল সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দিন, হেলেনাবাদ সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, আমজাদ হোসেনসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতি ছিলেন। জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন মরহুমের পুত্র ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। পরে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
