১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দশম দ্বি- বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোল ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। পরে ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে সিনেট ভবনে এক আলোচনা সভায় অংশ নেন তারা।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওমর কবীর কুমার। স্বাগত বক্তব্য শেষে বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও অ্যালামনাই আওয়ার্ড এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এরপর শুরু হয় মূল আলোচনা পর্ব। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সভাপতি ড. মাহমুদা খাতুন। সেখানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল- ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন