১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সুস্থতা ও চিকিৎসার জন্য ভারত সফরের নিরাপদ যাত্রা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর হযরত শাহ মখদুম রূপোষ (রহ:) এর মাজারে এ মিলাদ অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহে ফলোআপ চিকিৎসার জন্য ভারতে যাবেন তিনি। এদিন মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাজারের খাদেম জহুরুল ইসলাম।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ভূমিদস্যু ও লুটপাটকারীদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার রয়েছে। আগামীতেও জনমুখী বিভিন্ন কর্মসূচি দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখা হবে।

এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য জামিল হোসেন জনি, আসাদুল হক দুখু, আব্দুল হাকিম রাজা, আরিফুল ইসলাম, রায়হানুল হক রাসেল, ব্যবসায়ী আব্দুল জাব্বারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন