১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সম্পত্তি কর্মকর্তার মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সম্পত্তি কর্মকর্তার মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমানের মাতা মোছাঃ মাজেদা বেগম (৭৯) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনী ১নং গলির নিবাসী মাজেদা বেগম বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ‘তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন