রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বঙ্গবন্ধুর জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন পালন করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগের, উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন পালনকরা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগ-এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান,
সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলোম, উপ-সহকারী প্রকৌশলী তড়িৎ মোহাম্মদ মিঠু মন্ডল, হিসাব রক্ষক মোঃ মনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে আলোচনা শেষে দোয়া-মোনাজাত করা হয়।
