খুলনা রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাসিক মেয়র
প্রেস বিজ্ঞপ্তি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রাপথে বুধবার দিবাগত রাতে খুলনা রেলওয়ে স্টেশনে পৌছালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছায় স্বাগত জানান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
