১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরও আগেই আমরা উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতাম’

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১:০১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরও আগেই আমরা উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতাম’
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে আমরা আরও আগেই উন্নত দেশ হিসেবে বিশে^র দরবারে মাথা তুলে দাঁড়াতে পারতাম। বঙ্গবন্ধু একজন বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ছিলেন। মানুষকে কিভাবে জাগ্রত করা যায়, দেশকে কিভাবে স্বাধীন করা যায়, একটি দেশকে কিভাবে সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা যায় সে পরিকল্পনা তাঁর ছিল। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক সনৎ কুমার সাহা প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহিন আক্তার রেনী, বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন। আলোচনাসভার শুরুতে শিশুদের সঙ্গে অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন বিভাগীয় কমিশনার। সভা শেষে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মহানগরীর বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন