১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে অনুষ্ঠিত মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। পরে মেলায় আগত স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন,

মৎস্য কর্মকর্তা রবিউল করিম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্কামাম মাহমুদা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন