১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় উদ্ধার হওয়া শতফুলের সেই নারী কর্মীর বিয়ে হলো

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় উদ্ধার হওয়া শতফুলের সেই নারী কর্মীর বিয়ে হলো
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বুধবার সকালে প্রেমিক সহ এলাকার লোকজনের হাতে ধরা পড়েছে বেসরকারি সংস্থা শতফুল বাংলাদেশের এক নারী কর্মকর্তা। পরে ৯৯৯ ফোন করার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়েছিলেন। উদ্ধার হওয়া এনজিও কর্মকর্তার নাম সেফাতুন নেসা শিউলী (৪২)। তিনি মোহনপুর উপজেলার কোটালীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের মেয়ে ও মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। উদ্ধারের পর উভয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। ওই দিন বিকেলে উভয়ের সম্মতিক্রমে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে থানার বাহিরে নিয়ে আট লাখ টাকা দেনমোহরে ওই নারী সাথে বিয়ে হয় প্রেমিক সুমনের।

প্রেমিক সুমনের বাড়ি পবা উপজেলার দাউকান্দি এলাকার তেকাটেপাড়া গ্রামে। বিয়ের পর তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিউলী খাতুন ছয়মাস আগে শতফুল বাংলাদেশের ভবানীগঞ্জ শাখায় বদলী হয়ে আসেন। সে থেকে অফিসের পাশে চানপাড়া হেলিপ্যাড এলাকায় ভাড়া থাকতেন। ভাড়া বাসাতে মাঝে মধ্যে তার স্বামী মোহনপুরের ধুরইল এলাকার মিজানুর রহমান থাকতেন। তবে কিছুদিন ধরে তিনি আসেননি। এই সুযোগে বুধবার ভোরে প্রেমিক সুমন চানপাড়ার শিউলীর সেই ভাড়া বাড়িতে ঢুকেন। দীর্ঘক্ষণ ধরে সেখানে অবস্থান করলে লোকজনের সন্দেহ হয়।

এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে। এসময় তারা অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে এনজিও কর্মকর্তা শিউলী ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছিল। স্থানীয় লোকজনের মারপিটে প্রেমিক সুমন ইসলাম আহত হয়েছিলেন। থানায় পুলিশ হেফাজতে থাকা শিউলী জানান, তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল। তাঁর আগের স্বামী মোহনপুরের ধুরইল এলাকার মিজানুর রহমানকে কয়েকদিন আগে কোর্টে এভিডেভিটের মাধ্যমে তালাক দিয়েছেন। সেই কাগজ পৌঁেছ দেওয়ার জন্য সুমন এসেছিল বলে দাবি করেন।

তবে তাদের মধ্যে কোনো অবৈধ বা শারীরিক সর্ম্পক হয়নি। এলাকার লোকজনেরা জানান, শিউলী খাতুনের প্রথমে মোহনপুরের এক সাবেক চেয়ারম্যানের সঙ্গে বিয়ে হয়। এরপরে তিনি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তাকে তালাক দিয়ে মিজানুর রহমানকে বিয়ে করেন। উভয় স্বামীর সন্তান রয়েছে। এদিকে শতফুল বাংলাদেশ ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, শিউলী ভবানীগঞ্জ শাখার হিসাবরক্ষণ পদে কর্মরত ছিলেন।

খবর পেয়ে থানায় গিয়ে অফিসের প্রয়োজনীয় কাগজপত্রাদী নিয়ে এসেছি। শুনেছি বিকেলে তাদের বিয়ে দেয়া হয়েছে। এরপর আর শিউলী অফিসে আসেননি। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, ৯৯৯ এ ফোন পাওয়ার পর তাদেরকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছিল। পরে উভয়ের সম্মতিক্রমে বিয়ে করেছে বাড়ি চলে গেছেন তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন