রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

কিছুটা কমেছে সোনার দাম

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

এফএনএস : আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর ফলে সোনার অলংকার তৈরিতে প্রতি ভরিতে ৭৮ হাজার ১৪৯ টাকা ব্যয় হবে। সোনার নতুন এই দর গতকাল বুধবার থেকে সারাদেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত মঙ্গলবার রাতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত জানায়। এর ফলে গতকাল বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ব্যয় হবে ৭৮ হাজার ১৪৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকায়। গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিলÑ২২ ক্যারেট সোনা ৭৯ হাজার ৩১৫ টাকা, ২১ ক্যারেট ৭৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৯৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৪ হাজার ৬৩ টাকায়। গতকাল বুধবার থেকে ২২ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭০০ টাকা কমছে।

অবশ্য ইউক্রেন-রাশিয়ার হামলার কারণে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি সোনার সংকটের কারণ দেখিয়ে চলতি মাসেই দুই দফায় সোনার দাম ভরিতে ৪ হাজার ৩১৫ টাকা বৃদ্ধি করে সমিতি। মাসের শুরুতে সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৫ টাকা বৃদ্ধি করে সমিতি। ৯ মার্চ আরেক দফায় বাড়ানো হয় ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা। তাতে এক ভরি সোনার দাম দাঁড়ায় ৭৯ হাজার ৩১৫ টাকা। এটিই দেশের ইতিহাসের সোনার সর্বোচ্চ দাম।


আরোও অন্যান্য খবর
Paris