১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের ভাতা চালুর দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ৩:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের ভাতা চালুর দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বন্ধ হওয়া ১২৬ জন মুক্তিযোদ্ধার ভাতা চালুর দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে স্মারকলিপি দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নানের নেতৃত্বে জেলা প্রশাসক আবদুল জলিলের মাধ্যমে গতকাল বুধবার এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক মাস্টারও উপস্থিত ছিলেন।

ডিসির হাতে স্মারকলিপি দেওয়ার সময় ভাতা বঞ্চিতদের মধ্যে আনোয়ার ইকবাল বাদল, জহির উদ্দিন জসি, আইনজীবী এন্তাজুল হক বাবু, আইনজীবী অঙ্কুর সেন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, রাজশাহী মহানগরের ৫৫২ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ১৬০ জনের গেজেটভুক্তির জন্য জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) সুপারিশ ছিল না। তাই গতবছর জামুকা তাঁদের নতুন করে যাচাই-বাছাই করার উদ্যোগ নেয়। জামুকার নির্দেশনায় জেলা প্রশাসন একটি কমিটি করে এই ১৬০ জনকে নতুনভাবে যাচাই-বাছাই করে। সে সময় ওই কমিটি ১২৬ জনের গেজেট নিয়মিতকরণের সুপারিশ করেনি।

যে কারণে গত মাসের ভাতা পাননি এই ১২৬ জন। এদিকে এই স্মারকলিপির অনুলিপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (এরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিককে দেওয়া হয়েছে। আর স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন